মুম্বাইয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দোকান মালিক গ্রেফতার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৪:০১
ভারতের মুম্বাইয়ে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনায় এক দোকান মালিককে পুলিশ গ্রেফতার করেছে। এ আগুনে ১২ জনের প্রাণহানি ঘটে। খবর সিনহুয়ার।
 
মঙ্গলবার পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান, দোকান মালিক রমেশ ভানুশালিকে গ্রেফতার করা হয়েছে। কোন ধরণের বৈধ কাগজপত্র ছাড়াই দোকান চালানোয় তাকে গ্রেফতার করা হয়।
 
সোমবার সকালে মুম্বাইয়ের সাকি নাকা-কুর্লা এলাকার খায়রানি রোডের ভানু ফার্সান দোকানে এ আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। এতে সেখানে অনেক কর্মী আটকা পড়ে। ফলে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। ওই কর্মকর্তা জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু