মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম জাতীয় নিরাপত্তা কৌশলের তীব্র সমালোচনা করেছে চীন। এ কৌশলে ঘোষণা করা হয়েছে, মার্কিন শক্তিকে চ্যালেঞ্জ জানাতে চীন দৃঢ়প্রতিজ্ঞ।
মঙ্গলবার চীন মার্কিন কৌশলের তীব্র সমালোচনা করে বলছে, ওয়াশিংটনের উচিত পুরনো স্নায়ুযুদ্ধকালীন মানসিকতার পরিবর্তন করা।’ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র হুয়া চুনিং নিয়মিত নিউজ ব্রিফিংকালে বলেন, যে কোন দেশ কিংবা যে কোন রিপোর্টে যখন সত্যকে বিকৃত করা হয় তখন তাতে কোন লাভ হয় না। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
