২০১৮ সালের শুরুতে টুরিস্ট ভিসা দেয়া শুরু করবে সৌদি আরব

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৩
সৌদি আরব ২০১৮ সালের প্রথম তিন মাসের মধ্যে টুরিস্ট ভিসা দেয়া শুরু করবে। পর্যটক বিভাগের এক কর্মকর্তা একথা জানিয়েছে।
 
সৌদি যুবরাজ সুলতান বিন সালমান বিন আব্দুল আজিজ বলেন, ‘সকল দেশের নাগরিকদের সৌদি আরব সফরের জন্য আগামী বছর থেকে ইলেকট্রনিক ভিসা দেয়ার সকল সরকারি অনুমোদন সম্পন্ন করা হয়েছে।  টুরিজম এন্ড ন্যাশনাল হ্যারিটেজের সৌদি কমিশনের প্রধান বলেছেন, যোগ্য প্রার্থীরা কিভাবে ভিসা পাবেন সেই বিধিমালা প্রস্তুত করা হচ্ছে’। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির