যুক্তরাষ্ট্রে বাবার ওপর হামলার অভিযোগে সারাহ পালিনের ছেলে অভিযুক্ত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ০৯:০৩
 
যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারাহ পালিনের ছেলে তার বাবার ওপর হামলার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। 
 
পুলিশ জানিয়েছে, ট্র্যাক পালিন শনিবার রাতে তার বাবার আলাস্কার বাড়িতে ভাঙচুর চালান। তিনি তার বাবাকে অস্ত্র দিয়েও ভয় দেখান। 
 
গত বছর বান্ধবীকে চড় মারা অভিযোগে ২৮ বছর বয়সী ট্র্যাক পালিনকে গ্রেপ্তার করা হয়েছিল। খবর বিবিসি’র
 
ইত্তেফাক/আনিসুর