হোয়াইট হাউজ জানিয়েছে, বিভিন্ন বিষয়ে জনসাধারণের পিটিশন করার জন্য তাদের যে ওয়েবসাইট আছে তা মঙ্গলবার দিবাগত রাত থেকে বন্ধ করে দেয়া হচ্ছে। তার জায়গায় নতুন সাইট চালু করা হবে জানুয়ারির শেষে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ডিজিটাল প্ল্যাটফর্মে গণতন্ত্রকে সমুন্নত রাখতে ‘উই দ্য পিপল’ নামে এই ওয়েবসাইটটি চালু করেছিল। ওয়েবসাইটটি চালু করার সময় প্রতিশ্রুতি দেয়া হয়েছিল এক লাখেরও বেশি স্বাক্ষর সম্বলিত সব আবেদনের উত্তর দেয়া হবে। কিন্তু এ বছরের জানুয়ারি মাস থেকে ট্রাম্প প্রশাসন কোনো আবেদনেই সাড়া দেয়নি।
IMG0
হোয়াইট হাউজ জানিয়েছে, তারা এটা বদলে নতুন যে প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে তা অনেক কম খরচে চালানো যাবে। এতে করদাতাদের রাজস্ব তহবিল থেকে বছরে দশ লাখ ডলার বাঁচানো যাবে। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, ট্রাম্প প্রশাসন বিভিন্ন বিষয়ে জনগণের উদ্বেগের জবাব দেবে আগামী বছর। বিবিসি।
ইত্তেফাক/সেতু
