চীন এবং পাকিস্তানের হুমকি থাকা সত্ত্বেও সামরিক বাহিনীর আধুনিকায়নে ধীরগতির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে ভর্ৎসনা করেছে প্রতিরক্ষা বিষয়ক পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি। কমিটি প্রতিরক্ষা বাহিনীর বাজেটেরও সমালোচনা করেছে।
মেজর জেনারেল (অব:) বি সি খান্দুরির নেতৃত্বে কমিটি গতকাল পার্লামেন্টে দুটি প্রতিবেদন উপস্থাপন করে। এতে বলা হয়, ২০১৭-১৮ সালের বাজেটে প্রতিরক্ষা বাজেট ২ দশমিক ৭৪ লাখ কোটি রূপি যা ১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধের পর সর্বনিম্ন, জিডিপি’র মাত্র ১ দশমিক ৫৬ ভাগ।
কমিটি অভিযোগ করে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী কারো জন্যই পর্যাপ্ত বাজেট দেয়া হয়নি যা দিয়ে বাহিনীর আধুনিকায়ন করা যায়। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু
