রাজধানীতে জেএমবির দুই সদস্য গ্রেফতার

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৫
রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। গ্রেফতাররা হলেন- মো. মিজানুর রহমান (৩৭) ও ইব্রাহিম খলিল ওরফে শাহজাহান (৩০)। তাদের কাছ থেকে বই ও লিফলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন সায়েদাবাদ সুপার মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১১ সদস্যরা।
 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) অধিনায়ক (সিও) লেফটেন্ট্যান্ট কর্নেল মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন সায়েদাবাদ সুপার মার্কেটের সামনে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা অভিযান চালায়।
 
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (মিডিয়া) মো. মিজানুর রহমান ভূঁইয়া জানান, আটককৃতরা নারায়ণগঞ্জে সন্ত্রাস দমন আইনে করা একটি মামলার পলাতক আসামি ছিল। গ্রেফতারের পর তাদের জিঞ্জাসাবাদ করা হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/এমআই