স্ত্রী হত্যার অভিযোগে অপরাধ বিষয়ক অনুষ্ঠান উপস্থাপকের যাবজ্জীবন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ২১:৪৮
ভারতের জনপ্রিয় অপরাধ বিষয়ক টিভি শো ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’ এর উপস্থাপকক সুহাইব ইলিয়াসিকে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ১৭ বছর আগে ২০০০ সালে তার স্ত্রী অঞ্জু ইলিয়াসিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
 
ইলিয়াসির দাবি তার স্ত্রী আত্মহত্যা করেছেন, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ স্ত্রীকে তিনি যৌতুকের জন্য নির্যাতন করেছেন। ইলিয়াসির আইনজীবী বলেছেন, তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন। অঞ্জু ইলিয়াসির মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখা হচ্ছিল, তবে অঞ্জুর মা এটিকে হত্যাকাণ্ড হিসেবে দেখার আবেদন করার পরে সবকিছু পরিবর্তন হয়েছে।
 
১৯৬১ সালের আইন অনুযায়ী ভারতে যৌতুক নেয়া বেআইনি, তবে পরিবারের ঠিক করা বিয়েতে এটা নেয়া অব্যাহত রয়েছে। ভারতজুড়ে হাজারো নারী পর্যাপ্ত যৌতুক না আনার জন্য নির্যাতন এমনকি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির