ফিলিপাইনে ২৫১ যাত্রী নিয়ে ফেরিডুবি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৭
ফিলিপাইনে ঝড়ো সমুদ্রের মধ্যে ২৫১ যাত্রী নিয়ে ফেরি উল্টে গেছে। দেশটির কোস্টগার্ডের মুখপাত্র জানিয়েছে, বড় ঢেউয়ের তোড়ে ফেরিটি উল্টে গেছে, বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পলিলিও দ্বীপের কাছে এই নৌকাডুবির পরে বেশ কয়েকজনকে স্থানীয় মানুষ উদ্ধার করেছে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকার্য পরিচালনা করতে সমস্যা হচ্ছে। স্থানীয় জরুরি সেবা বিষয়ক কর্মকর্তা জুয়ানিতো দিয়াজ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ফেরিতে বড় একটি ফুটো হওয়ার কারণে সেটি ডুবে যায়। উদ্ধারকর্মীরা পানিতে বাকি যাত্রীদের খোঁজে অভিযান চালাচ্ছে।
 
কোস্টগার্ড জানিয়েছে, ২৮০ জন ছিল ফেরিতে তবে সেটি ধারণক্ষমতার অতিরিক্ত ছিল না। ঝড়ঝঞ্ঝার কারণে ফিলিপাইনে প্রায়ই ফেরিডুবির ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় টেমবিন শুক্রবার ফিলিপাইন উপকূলে আঘাত হানতে পারে। বড়দিন উপলক্ষে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করা মানুষদের সতর্কতার আহ্বান জানিয়ে ছিল দেশটির সরকার। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির