নতুন কর বিলে স্বাক্ষর ট্রাম্পের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ০৯:১৯
যুক্তরাষ্ট্রে নতুন কর বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে বিলটি কংগ্রেসের উভয় কক্ষে পাস হয়। গতকাল শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়। এর মাধ্যমে দেশটির কর পদ্ধতিতে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো। 
 
ক্রিসমাসের ছুটিতে যাওয়ার আগে বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, এটা আমার জন্য একটা বিরাট সাফল্য এবং দেশে কর সংস্কারে একটি বড় পদক্ষেপ। বিলটি নিয়ে সমালোচনা রয়েছে। বিরোধীরা বলছেন, এর মাধ্যমে ধনীরা তথা ব্যবসায়ীরা লাভবান হবেন। কিন্তু মধ্যবিত্তের ওপর করের বোঝা চাপবে। রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু