ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে ২৯টি ক্যাটাগরির পণ্য নিয়ে যাত্রা শুরু হলো অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান বিডিরেন্ট ডটনেট। শনিবার বিকেলে মহানগরীর বিআইডিসি সড়কের জয়দেবপুর কনভেনশন সেন্টারে এর উদ্বোধন করেন ডুয়েটের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. নাছিম আখতার।
উদ্যোক্তাগণ জানান, ভাড়া প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান বিনামূল্যে তাদের বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন বিডিরেন্টের মাধ্যমে দিতে পারবেন। এতে করে বিজ্ঞাপনদাতারা ঘরে বসেই তাদের প্রোডাক্ট অনলাইনে ভাড়া দিতে ও নিতে পারবেন। হোম, অ্যাপার্টমেন্ট, কনভেনশন সেন্টার, অফিস, শপ, হোটেল, মোটেল, বিল্ডিং, বোট, বিভিন্ন ধরনের যানবাহন, অ্যাডস্পেস ও মিউজিক্যাল যন্ত্রপাতিসহ ২৯টি ক্যাটাগরির সুবিধা নেওয়া যাবে। ওয়েবসাইটটিতে (https://bdrent.net) ফোন ভেরিফিকেশন অপশন রয়েছে। বিভিন্ন হয়রানি বা প্রতারণার হাত থেকে রক্ষা পেতে ভাড়া প্রদানকারী ও গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ ফোন নম্বর ভেরিফাই করে নিতে পারবেন। এ ছাড়া ভাড়া প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফোন নম্বর ভেরিফাই করা আছে কি না, তাও দেখতে পারবেন।
ইত্তেফাক/আরকেজি
