বাঘের সঙ্গে সেলফি তুলতে...

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ০৯:৫০

 

কাচের খাঁচার মধ্যে বন্দি বাঘের সঙ্গে অনেকেই সেলফি তুলেছেন। কিন্তু তাই বলে একেবারে বাঘের পাশে বসে সেলফি তোলার কথা মনে হলে যে কারোরই পিলে চমকে যাবে। তবে আপনি চাইলে সত্যিকারের বাঘের পাশে বসে সেলফি তুলতে পারবেন। সেলফির সময় বাঘও বেশ আক্রমণাত্মক পোজ দেবে! হ্যাঁ, অবাক করার মতো মনে হলেও এমনই অভিনব দৃশ্যের দেখা মিলছে থাইল্যান্ডের পাতায়া চিড়িয়াখানায়। বাঘের সঙ্গে এমন সেলফি তোলার ব্যবস্থা করে দিচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষই।

 

তবে বাঘকে মুখ হা করানোর জন্য লোহার শিকল দিয়ে বাঁধা বাঘটিকে লাঠি দিয়ে খোঁচা দিচ্ছে এক কর্মী। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার ঝড় বইছে।

সারাদিন ধরে পর্যটকদের সঙ্গে সেলফি তোলানোর জন্য বাঘটিকে লাঠি দিয়ে হাজারো বার খোঁচানো হচ্ছে, যা সত্যিই অমানবিক একটি বিষয়। পশুদের সঙ্গে এই ধরনের অমানবিক আচরণের জন্য বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও খেপেছেন।-এনডিটিভি

 

ইত্তেফাক/এমআর