কাঁচের দেয়ালের ওপার থেকে পরিবারের সঙ্গে সাক্ষাত ‘ভারতীয় চর’ যাদবের

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৮:১৩
ভারতীয় গুপ্তচর হিসেবে পাকিস্তানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী চেতনাকুল ও মা অবন্তী। সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাঁচের দেয়ালের ওপাশ থেকে দেখা করে তার মা ও স্ত্রী। 
 
টিভি ফুটেজে দেখা যায়, ভারতীয় নৌবাহিনীর সাবেক এই কর্মকর্তার পরিবার পাকিস্তানে ভারতের ডেপুটি হাই কমিশনার জেপি সিং ও পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারত বিষয়ক পরিচালক ফারেহা বুগতির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করছেন। দুবাই থেকে তার বিমানে করে ইসলামাবাদে এসে ভারতীয় হাইকমিশনে যান। গণমাধ্যমকে স্বাগত জানালেও কোনো প্রশ্নের উত্তর তারা দেননি।
 
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ছবিতে দেখা যায় মোটা কাঁচের দেয়ালের ওপাশে থাকা স্ত্রী ও মায়ের সঙ্গে কথা বলছেন কুলভূষণ। এর আগে পাকিস্তানে ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া আশা প্রকাশ করেন, আন্তরিক পরিবেশে পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন কূলভূষণ।
 
পরিবারের সঙ্গে কূলভূষণের দেখা করার বিষয়টি নিরাপদ করতে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়। টিভি ফুটেজে দেখা যায়, ৭টি গাড়ি কুলভূষণের স্ত্রী ও মাকে নিরাপত্তা দিচ্ছে। পুলিশ, আধা সামরিক, নিরাপত্তা বাহিনী ও স্নাইপার নিয়োজিত করা হয় অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবেলায়।
 
গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত যাদবকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলি জিন্নাহর জন্মদিন উপলক্ষে তার পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হয়। গত এপ্রিলে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত, এরপরে মে মাসে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। আইসিজে এই মৃত্যুদণ্ড স্থগিত করে যার কারণে এখনো এটি কার্যকর করেনি পাকিস্তান।
 
পাকিস্তানের দাবি যাদব ওরফে হুসেইন মোবারক ইরান থেকে বেলুচিস্তানে প্রবেশের পরে গত বছরের ৩ মার্চ তাকে গ্রেফতার করা হয়। তবে ভারতের দাবি যাদবকে ইরান থেকে গ্রেফতার করা হয়েছে যেখানে নৌবাহিনী থেকে অবসর নেয়ার পরে ব্যবসা করে আস|ছিলেন তিনি। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/সাব্বির