বোকো হারামের হামলা ঠেকিয়ে দিলো নাইজেরীয় সেনারা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৪২
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রধান নাগরী মাইদুগুরিতে বড়দিনে বোকো হারাম জিহাদিদের একটি হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির সেনারা। সামরিক ও মিলিশিয়া সূত্র একথা জানায়। খবর এএফপি’র।
 
সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে বিভিন্ন ট্রাকে করে আসা জিহাদিরা নগরীর উপকণ্ঠে মোলাইয়ে সেনাবাহিনীর একটি চেকপোস্টে হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ চলে। সামরিক বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটা পরিষ্কার যে তারা চেকপোস্টটি দখল করে হামলার উদ্দেশ্যে শহরে প্রবেশ করতে চেয়েছিল।’ 
 
বড়দিনের উৎসব চলাকালে সেখানে এ বন্দুকযুদ্ধের ঘটনায় স্থানীয় লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং তারা নিরাপদ স্থানে পালিয়ে যায়। এএফপি।
 
ইত্তেফাক/সেতু