ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যে দ্রুতগামী একটি বাস তীর্থযাত্রীদের একটি দলের মধ্যে ঢুকে পড়ায় কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর সিনহুয়ার।
দেশটির পুলিশ একথা জানায়। পুলিশের বরাতে জানা গেছে, তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে অতর্কিতে ঢুকে যায় সরকারী কাজে ব্যবহৃত বাসটি। তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, ভয়াবহ এ দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে অন্তত ৩ নারী রয়েছেন। সিনহুয়া ও টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু
