জেরুজালেমে রাজধানী করার পক্ষে সমর্থন আদায়ের জন্য অন্তত দশটি দেশের সঙ্গে যোগাযোগ করছে ইসরাইল সরকার। যুক্তরাষ্ট্র ও গুয়েতেমালার সমর্থন পাওয়ার পর দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী টিজিপি হতোবেলি মঙ্গলবার সরকারি বেতারে একথা বলেন। খবর এএফপি’র।
উপমন্ত্রী বলেন, ‘রাজধানী স্থানান্তরের পক্ষে সমর্থনের জন্য আমরা ইউরোপীয় দেশসহ কমপক্ষে দেশটি দেশের সঙ্গে কথা বলেছি।’ যদিও তিনি দেশগুলোর নাম বলেননি। তবে ইসরাইলের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সরকারি বেতার জানায়, ফিলিপাইন, হন্ডুরাস, রোমানিয়া, দক্ষিণ সুদান তাদের মধ্যে অন্যতম।
যদিও জাতিসংঘের সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য ইসরাইলের রাজধানী জেরুজালেমে স্থানান্তরে যুক্তরাষ্ট্রের ঘোষণার বিপক্ষে ভোট দিয়েছে। এএফপি।
ইত্তেফাক/সেতু
