বাংলাদেশের উত্তর-পশ্চিমের এলাকা হাতীবান্ধার জন্য কানাডাভিত্তিক সাহায্য সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল কানাডা ওয়েবসাইট, ফেসবুক, টুইটারে সাহায্যের আবেদন জানিয়ে বিজ্ঞপ্তি প্রচার করছে। তাতে উক্ত এলাকার নারী, কিশোরী ও শিশুর ছবি সম্বলিত বিজ্ঞাপনে যুক্ত করে বলা হয়েছে, বাংলাদেশের উত্তর-পশ্চিমে হাতীবান্ধা বিশ্বের দরিদ্রতম সম্প্রদায়ের মধ্যে অন্যতম।
প্রায় অর্ধেক জনসংখ্যা দিনে এক ডলারেরও কম খরচে বসবাস করে। নারী, শিশুরা জীবনযাপনের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে। তাই তাদেরকে স্পনসর তথা অনুদানের আবেদন-আহবান জানানো হয়েছে!
বিশেষ করে মানসম্মত শিক্ষার সুযোগ প্রদান, স্যানিটেশন সমাধান, প্রাকৃতিক দুর্যোগের প্রতিরোধের প্রস্তুতি, প্রশিক্ষন, বাল্যবিবাহ রোধ, কর্মসংস্থানে সহায়তা, নিরাপদ জীবন নিশ্চিতের বিষয়গুলো গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে!
উল্লেখ্য, প্ল্যান ইন্টারন্যাশনাল কানাডা দীর্ঘ পঁচাত্তর বছর ধরে সারা বিশ্বে মানবতার সেবায় নিবেদিত।
ইত্তেফাক/এএম।
