৯৮ বছর বয়সে মাস্টার্স ডিগ্রি অর্জন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৩১
৯৮ বছর বয়সে এসে মাস্টার্স ডিগ্রি অর্জন ! কথাটি আশ্চর্যজনক শোনালেও আসলে সত্য। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের পাটনা শহরের নালন্দা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে।
 
রাজ কুমার বৈশ্য নামে ওই শিক্ষার্থী নালন্দা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এ ডিগ্রি অর্জন করেছেন। তিনি অর্থনীতিতে দ্বিতীয় বিভাগ নিয়ে উত্তীর্ণ হলেন।
 
রাজ কুমার অবশ্য এই ডিগ্রি পেয়ে খুবই খুশি এবং আনন্দ অনুভব করছেন বলে জানান। তিনি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের কঠিন সময়গুলোতে হতাশ না হয়ে বরং সেগুলো মোকাবেলা করা উচিত। খবর- টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/জামান