আফগান গোয়েন্দা দপ্তরের কাছে আত্মঘাতী হামলায় নিহত ১০

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১০:৩৬
আফগানিস্তানে গোয়েন্দা সদরদপ্তরের কাছে এক আত্মঘাতী হামলায় ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন। গতকাল মঙ্গলবার চালানো এই হামলার দায়িত্ব স্বীকার করেছে আইএস। 
 
হতাহতদের মধ্যে নারীও রয়েছে। ওই রাস্তা দিয়ে এক নারী গাড়ি চালানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু