চীনে এক মানবাধিকার কর্মীকে ৮ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুর্নীতির অভিযোগে ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট গ্যানকে কারাদণ্ড দেয়া হয়। দুই বছর আগে আদালতের বাইরে বিক্ষোভ করার কারণে গ্রেপ্তার করা হয় উ গ্যানকে।
তিনি অনলাইনে সরকারবিরোধী প্রচুর প্রচারণা চালিয়েছিলেন। এমনকি নাগরিকদের স্বাধীনতা নিয়ে তিনি রাস্তায়ও প্রতিবাদ করেছেন। গ্যান উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে তার আইনজীবী জানিয়েছেন। দ্য গার্ডিয়ান।
ইত্তেফাক/সেতু
