সম্পর্ক জোরদারে মালাবির সঙ্গে কাজ করতে আগ্রহী চীন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৫:২০
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার বলেছেন, তার দেশ মালাবির সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে কাজ করতে আগ্রহী। খবর সিনহুয়ার।
 
মালাবির প্রেসিডেন্ট পিটার মুথারিকাকে অভিনন্দন জানিয়ে এক বার্তায় শি এসব কথা বলেন। এ দু’দেশের মধ্যে দ্বি-পাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১০ম বার্ষিকী পালন উপলক্ষে দুই প্রেসিডেন্ট অভিনন্দন বার্তা বিনিময় করেন।  সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু