আফগানিস্তানের উত্তরাঞ্চলে গোলা বিস্ফোরণে ৬ শিশু নিহত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৬:৫১
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে এক বিস্ফোরণে ছয় শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়া’র।
 
জেলা প্রশাসনিক প্রধান কারিম বে বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘বুধবার সন্ধ্যায় দৌলত আবাদ জেলার একটি স্কুলের কাছে একদল শিশু খেলা করছিল। এ সময় এক শিশু পরিত্যক্ত একটি কামানের গোলার ওপর আছাড় খায়। এতে গোলাটি বিস্ফোরিত হয়ে শিশুগুলো মারা যায়। 
 
নিহত শিশুদের বয়স ৬ থেকে ১২ বছর। ল্যান্ডমাইন ও এন্টি-পার্সোনাল মাইন বিস্ফোরণে প্রতি মাসে আফগানিস্তানের অর্ধশতাধিক লোক নিহত বা বিকলাঙ্গ হয়। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু