মিয়ানমারে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৩
মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের মনিওয়ায় শুক্রবার মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। দেশটির আবহাওয়া দপ্তরের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া এ কথা জানায়।
 
খবরে বলা হয়, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ২টা ৫৩ মিনিটে ভূ-পৃষ্টের ৭৭ কিলোমিটার গভীরে আঘাত হানে।
 
এর উৎপত্তিস্থল ছিল মান্ডালের ১৮৫.৬ কিলোমিটার পশ্চিম এবং মনিওয়ার ৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/কেআই