ছোট ভাইয়ের দেনা মেটাতে এগিয়ে এলেন মুকেশ আম্বানি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ০৯:৪২
 
ভারতে ছোট ভাই অনিল আম্বানির ঋণের দায় মেটাতে এগিয়ে এলেন বড় ভাই মুকেশ আম্বানি।  অনিলের ব্যবসা ঋণের দায়ে জর্জরিত। যে কোনো সময় দেউলিয়া ঘোষণা করা হতে পারে তার প্রতিষ্ঠানকে।
 
অনিল আম্বানিকে সহযোগিতা করতে বড় ভাইয়ের এক অনন্য দৃষ্টান্ত রাখলেন ভারতের শীর্ষ ধনী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। তিনি অনিলের টেলিকম ব্যবসা রিলায়েন্স কমিউনিকেশন (আরকম) কিনে নিচ্ছেন ২৩ হাজার কোটি রুপি দিয়ে।
 
এই কিনে নেওয়ার মাধ্যমে দেউলিয়ার খাতায় নাম লেখাতে যাওয়া ওই প্রতিষ্ঠানকে রক্ষা করছেন তিনি।
 
গত বৃহস্পতিবার বাবা ধীরুভাই আম্বানির জন্মদিনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুকেশ। অনিল আম্বানির প্রায় ৪৫ হাজার কোটি রুপি ঋণ রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া
 
ইত্তেফাক/আনিসুর