টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলায় ২০০৯ থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত ৮ অর্থবছরে এলজিইডির অধীনে বিভিন্ন প্রকল্পের প্রায় চারশত কোটি টাকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে।
দুটি উপজেলার বাস্তবায়ন বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণী সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। এসব কাজের মধ্যে রাস্তা-ঘাট, সেতু, হাট-বাজার, বিদ্যালয় নির্মাণ ও সম্প্রসারণ, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ, স্লুইচ গেট, ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ রয়েছে।
এ প্রসঙ্গে এলজিইডির সখীপুর উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুস ও বাসাইল উপজেলা প্রকৌশলী আব্দুছ ছাত্তার বলেন, বর্তমান সরকারের মেয়াদে অতিদ্রুত উন্নয়নমূলক কার্যক্রম গুণগতমান বজায় রেখে বাস্তবায়নের জন্য বিশেষভাবে নির্দেশনা দেয়া আছে। এরই ধারাবাহিকতায় এলজিইডি গ্রামীণ উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। বিগত আট বছরে দুটি সখীপুর ও বাসাইল উপজেলার বিভিন্ন প্রকল্পের প্রায় চারশত কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে।
ইত্তেফাক/ইউবি
