আফগানিস্তানে বোমা হামলায় ১৮ জন নিহত

আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৩:০০
আফগানিস্তানের পূর্বাঞ্চলে অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় জালালাবাদ শহরে সাবেক ডিস্ট্রিক্ট চিফ এর অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানে এই বোমা হামলা করা হয়। স্থানীয় প্রদেশের গভর্নর আতাউল্লাহ খোগিয়ানির বরাত দিয়ে পাজহোক আফগান নিউজ এই সংবাদ প্রকাশ করেছে। 
 
এই বোমা হামলায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন। প্রকাশিত ছবিতে একটি রিক্সা ও মটরসাইকেল পুড়তে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে তালেবান। ধারণা করা হচ্ছে ইসলামিক স্টেট এই হামলা চালিয়ে থাকতে পারে। এর আগেও ওই শহরে আইএস হামলা করেছিল।-আল জাজিরা।
 
ইত্তেফাক/কেআই