আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগড়হারে এক বিমান হামলায় পাঁচ ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নিহত হয়েছে। সোমবার দেশটির বিশেষ বাহিনী একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
রবিবার সন্ধ্যায় নানগড়হার প্রদেশের দিহ-বালা জেলায় আফগান স্পেশাল অপারেশন ফোর্সের এক বিমান হামলায় এসব জঙ্গি নিহত হয়। এক বিবৃতিতে অপারেশনাল কো-অর্ডিনেশন গ্রুপ আফগানিস্তান জানায়, এই অভিযানে আইএস’র পাঁচ জঙ্গি নিহত ও অপর দুইজন আহত হয়েছে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
