লন্ডনে নববর্ষ উদযাপনের মধ্যে ছুরিকাঘাতে চার যুবক নিহত

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ০৯:১৯
 
লন্ডনে নতুন বছর উদযাপনকালে পৃথক ছুরিকাঘাতের ঘটনায় চার যুবক নিহত হয়েছে। লন্ডনের পুলিশের বরাত দিয়ে বিবিসি’র খবরে বলা হয়েছে, নববর্ষের প্রাক্কালে ছুরিকাঘাতে তিন যুবক এবং নতুন বছরের কয়েক ঘণ্টার মধ্যে পৃথক ঘটনায় আরেক যুবক নিহত হয়।
 
এছাড়া আরো এক যুবকের ওপর হামলা হয়েছে। সংকাটাপন্ন অবস্থায় সে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এনফিল্ডের লারম্যানস রোডে ১৮ বছর বয়সী এক যুবক খুনের ঘটনায় পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে অন্য হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে এখন পর্যন্ত পুলিশ আটক করতে পারেনি। 
IMG0
গত বছর নববর্ষ উদযাপনের সময়ও একই ধরনের হামলায় বেশ কয়েকজন নিহত হয়। এ ঘটনায় লন্ডনের মেয়র সাদিক খান শোক প্রকাশ করেছেন।
 
ইত্তেফাক/আনিসুর