পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তলব

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৩:৪২
পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। মঙ্গলবার পাকিস্তানে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র একথা জানান। 
 
জঙ্গিদের সম্পর্কে ‘মিথ্যা ও শঠতার আশ্রয় নেয়ার’ অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে সহায়তা বন্ধের কথা বলার পর দু’দেশের মধ্যে হঠাৎ করে প্রকাশ্য বিরোধের সৃষ্টি হলো। 
মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হালেকে সোমবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাদের পররাষ্ট্র দপ্তরে ডেকে পাঠানো হয়। এর আগে ইসলামাবাদ ট্রাম্পের ওই অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। 
 
পাকিস্তান কর্তৃপক্ষ দেশটিকে জঙ্গিদের জন্য নিরাপদ স্বর্গ বানিয়ে ফেলেছে বলে ট্রাম্প টুইটারে অভিযোগ করেন।
 
ইত্তেফাক/কেআই