তেহরানে তিন দিনে গ্রেফতার ৪৫০ জন

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৭:০২
ইরানের রাজধানী তেহরানে গত তিন দিনে প্রায় ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকালে সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এদের আটক করা হয়। খবর এএফপি’র।
 
মঙ্গলবার স্থানীয় এক গণমাধ্যমে একথা বলা হয়েছে। তেহরান নগরীর গভর্নর অফিসের ডেপুটি আলি-আসগর নাসেরবাখত বলেন, ‘শনিবার ২শ’ জন, রবিবার ১৫০ জন ও সোমবার প্রায় ১শ’ জনকে গ্রেফতার করা হয়।’ এএফপি।
 
ইত্তেফাক/সেতু