হাতি রক্ষায় এমন এক আইন কার্যকর করলো চীন, যাতে নতুন বছরের শুরু থেকেই দেশটিতে পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছে হাতির দাঁত এবং এ থেকে তৈরি পণ্যের বেচাকেনা । এতদিন চীন ছিল হাতির দাঁতের পণ্যের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় বাজারগুলোর অন্যতম।
IMG0
চীনের নতুন এ আইনকে পৃথিবীতে হাতি সংরক্ষণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ঘটনা বলে বর্ণনা করা হচ্ছে। চীনে হাতির দাঁত এবং এ থেকে তৈরি পণ্যের বেচাকেনা নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয় গত বছর আর তা কার্যকর হলো রবিবার, ২০১৭ এর শেষ দিনে। বন্যপ্রাণী রক্ষার আন্দোলনকারীরা বলেন, প্রতি বছর চোরাশিকারীরা ৩০ হাজার আফ্রিকান হাতি হত্যা করে তাদের দাঁতের জন্য।
IMG1
তারা বলছেন, হাতির চোরাশিকার বন্ধের জন্য চীনের এই নিষেধাজ্ঞা হচ্ছে সবচেয়ে বড় ইতিবাচক পদক্ষেপ। চীনের রাষ্ট্রীয় মাধ্যম বলছে, হাতির দাঁতের দাম ইতিমধ্যেই ৬৫ শতাংশ কমে গেছে। হংকংও এই ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য নিজস্বভাবে প্রক্রিয়া চালাচ্ছে। আন্তর্জাতিকভাবে হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ করা হয় ১৯৯০ সালে। বিবিসি।
ইত্তেফাক/সেতু
