পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ৩৬

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১২:২৪
 
পেরুর রাজধানী লিমার উত্তরে পাসামায়ো এলাকায় পাহাড়ি রাস্তা থেকে একটি যাত্রীবাহী বাস ১০০ মিটার নিচে পড়ে ৩৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবারের এ দুর্ঘটনার পর বাসটি থেকে ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
 
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বাসে ৫০ জন যাত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে, অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটলে ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়ক থেকে নিচে পড়ে যায়।
 

ইত্তেফাক/এএম।