কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১১:৩১
 
সিরাজগঞ্জের কামারখন্দে বঙ্গবন্ধু পশ্চিমপাড় ওভারব্রিজ এলাকায় নাইট স্টার এন্টার প্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও সদর হাসপাতালে ভর্তি করেছেন।
 
ট্রাফিক পুলিশ মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
 
ইত্তেফাক/এএম।