উত্তর কোরিয়া বুধবার জানিয়েছে, তারা গ্রিনিচ মান সময় সাড়ে ৬টায় দক্ষিণ কোরিয়ার সাথে আন্তঃকোরীয় হটলাইন পুনরায় চালু করবে। সিউলের সাথে সম্পর্কোন্নয়নের আহ্বানের এবং শীতকালীন অলিম্পিক গেমসে তার দেশের অংশ নেয়ার আগ্রহের জবাবে সিউলের উচ্চ পর্যায়ের আলোচনার প্রস্তাবের পর পিয়ংইয়ং এ ঘোষণা দিল। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে বলেন, উত্তর কোরিয়ার কেসিটিভি’র খবরে বলা হয় পিইয়ংইয়ং আজ বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ কোরিয়ার সাথে একটি সংলাপ চ্যানেল চালু করবে।
ইত্তেফাক/কেআই
