পেরুর জরুরি সংস্থার কর্মীরা বুধবার জানিয়েছেন, তারা রাজধানী লিমার উত্তরাঞ্চলে খাদে পড়ে যাওয়া বাস থেকে ৫০টি লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে ছয়জন শিশু রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
IMG0
মঙ্গলবার বাসটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের পাশে প্রায় ১শ’ মিটার গভীরে খাদে পরে যায়। বাসটি ৫৫ যাত্রী ও দুই ক্রু নিয়ে হুয়াশো থেকে লিমা যাচ্ছিল। এএফপি।
ইত্তেফাক/সেতু
