চীনের উপকূলে ২ জাহাজের সংঘর্ষ, বাংলাদেশিসহ নিখোঁজ ৩২

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৫:০৫
 
চীনের পূর্ব উপকূলে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষে ৩২ ক্রু নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে দুই বাংলাদেশি ও ৩০ ইরানী রয়েছেন। খবর বার্তা সংস্থার সিনহুয়ার।
 
রবিবার চীনের পরিবহন মন্ত্রণালয় একথা জানিয়েছে।
 
চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক-সিজিটিএন জানিয়েছে, চীনের পূর্ব উপকূল থেকে ২৯৬ কিলোমিটার দূরে হংকংয়ের কার্গো জাহাজটির সঙ্গে সংঘর্ষের পর পানামার পতাকাবাহী ওই ট্যাংকারে আগুন ধরে যায়।নিখোঁজ সবাই সানচি নামের ওই ট্যাংকারের নাবিক।
 

ইত্তেফাক/এএম।