বিয়ের গুজব রটলেও, প্রস্তাব দিয়েছেন বলে ইমরানের স্বীকারোক্তি

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৯:৫২
তৃতীয়বারের মতো বিয়ে করেছেন ৬৬ বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটার ইমরান খান, শনিবার সংবাদমাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ার একদিন পর মুখ খুললেন তিনি। বিয়ের কথা অস্বীকার করলেও, বিয়ের প্রস্তাব দিয়েছেন বলে স্বীকার করেছেন ইমরান নিজেই। 
 
তার মুখপাত্র এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, বুশরা মানেকা নামে একজনকে ইমরান বিয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু তিনি সময় চেয়েছেন তার পরিবার ও সন্তানদের সঙ্গে আলোচনা করার জন্য। সেই বিবৃতিতে লেখা হয়, ‘এটা খুবই ব্যক্তিগত বিষয়। এভাবে তা সংবাদমাধ্যমে চলে আসা ভালো নয়। বুশরা মানেকা খুবই সাধারণ মানুষ। ও কোনো সেলিব্রিটি নয়। এটা খুব সংবেদনশীল বিষয় যে দু’জনেরই সন্তানরা বিষয়টি স‌ংবাদমাধ্যমের কাছ থেকে জানলো। যখনই মানেকা প্রস্তাব গ্রহণ করে নেবে তখন স্বয়ং ইমরান খানই সেই খবর জানাবে।’
IMG0
জানা গেছে, এর আগে ৪৪ বছরের মানেকা বিয়ে করেছিলেন ইসলামাবাদের এক কাস্টমস অফিসারকে। কিন্তু খবর রটে যায় যে, ১ জানুয়ারিই লাহোরে বিয়ে সেরে ফেলেছেন দু’জনে। ইমরানের প্রথম স্ত্রী ছিলেন জেমিমা খান। ১৯৯৫ সালে দু’জনের বিয়ে হয়েছিল। যে বিয়ে ভেঙে যায় ২০১৪তে। ২০১৫ সালে ফের তিনি বিয়ে করেন রেহাম খানকে। সেই বিয়েও টেকেনি। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু