ব্রিটিশ পার্লামেন্ট ভবন থেকে ২৪ হাজার বার পর্নো সাইটে!

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ০৯:১৫
 
ব্রিটিশ পার্লামেন্ট ভবনের নেটওয়ার্ক থেকে ২৪ হাজারের বেশি বার পর্নো সাইটে ঢোকার চেষ্টা হয়েছে। পার্লামেন্টের এমপি, কর্মী ও অতিথিদের কম্পিউটার ও অন্যান্য ডিভাইস থেকে এই সংখ্যক বার চেষ্টা করা হয়। প্রেস অ্যাসোসিয়েশনের ফ্রিডম অব ইনফরমেশনের (এফওআই) অনুরোধের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করেছে।
 
জানা গেছে, গত বছরের জুন মাসে সাধারণ নির্বাচনের পর থেকে অক্টোবর পর্যন্ত পার্লামেন্টের ডিভাইস থেকে ২৪ হাজার ৪৭৩ বার পর্নো সাইটে ঢোকার চেষ্টা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হিসাব অনুযায়ী পার্লামেন্ট নেটওয়ার্কে যুক্ত কম্পিউটার ও অন্য ডিভাইস থেকে দিনে গড়ে প্রায় ১৬০ বার পর্নো সাইটে ঢোকার চেষ্টা করা হয়েছে।
IMG0
এতে বলা হয়, ওয়েস্টমিনস্টারে প্রধানমন্ত্রী থেরেসা মের ডেপুটি ডেমিয়ান গ্রিনের কম্পিউটারে পর্নোগ্রাফি পায় পুলিশ। এ নিয়ে ‘বিভ্রান্তিকর’ বিবৃতি দেওয়ায় তাঁকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী। এ ঘটনার পরই পার্লামেন্ট থেকে পর্নো সাইটে ঢোকার চেষ্টার এ তথ্য প্রকাশ করা হলো।
 
ইত্তেফাক/মোস্তাফিজ