সিরিয়ায় ইসরাইলের বিমান ও রকেট হামলা

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২০:৩৯
সিরিয়ার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে রাতভর বিমান ও রকেট হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এতে ‘সামরিক অবস্থানের’ কাছের এলাকায় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সিরিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে একথা বলা হয়। 
 
এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে বিবৃতিতে আরো বলা হয়, তারাও ইসরাইলের একটি বিমান লক্ষ্য করে ‘হামলা’ চালিয়েছে। তবে ইসরাইলি বিমান সিরিয়ার কোনো অঞ্চলকে টার্গেট করেছিল তা স্পষ্ট জানা যায়নি। খবর এএফপি’র।
 
ইত্তেফাক/সেতু