ভারতে সিনেমা হলগুলোতে জাতীয় সঙ্গীত বাজানো আর বাধ্যতামূলক নয়। দেশটির সুপ্রিম কোর্ট এক রায়ে একথা বলেছে।
আগে দেশটির সব সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো ছিল বাধ্যতামূলক। এ নিয়ে দেশজুড়ে পক্ষে বিপক্ষে বিতর্ক চলছিল। বিতর্কের এ পর্যায়ে এসে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে সুচিন্তিত সুপারিশ পেশ করতে বলে।
এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো ওবং বাজানোর সময় দাঁড়িয়ে সম্মান জানানোর বাধ্যবাধকতা তুলে নেবার পক্ষে অভিমত দিয়ে সুপ্রিম কোর্টের কাছে সুপারিশ পেশ করে। বিবিসি
ইত্তেফাক/আনিসুর
