ক্যালিফোর্নিয়ায় ভারী বর্ষণ ও ভূমিধসে ১৩ জনের প্রাণহানি

আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১০:০৬
 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণ থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৩ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও ১৬৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। যারমধ্যে ২০ জনের মধ্যে ঝড়ের কারণে আঘাতপ্রাপ্ত, চারজনের অবস্থা সংকটাপন্ন।
 
সান্তা বারবারার পূর্বাঞ্চলের রোমেরো ক্যানয়ন এলাকায় আটকা পড়েছেন ৩০০ বাসিন্দা। পুলিশ বলছে, এই এলাকাগুলোকে যুদ্ধক্ষেত্রের মতো দেখাচ্ছে। খবর বিবিসির।
 
ইত্তেফাক/এএম।