পশ্চিম তীরে নতুন করে সহস্রাধিক বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৭:৩৬
ইসরাইল কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরে নতুন করে আরো এক হাজার ১শ’ বসতি স্থাপনের অনুমতি দিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বসতি স্থাপনের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ পদক্ষেপ। বৃহস্পতিবার পিস নাও এনজিও একথা জানায়। খবর এএফপি’র।
IMG0
এ বেসরকারি সংস্থা এএফপি’কে জানায়, বসতি নির্মাণ বিষয়ক কর্তৃপক্ষের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় কমিটির বৈঠকে বুধবার এ অনুমোদন দেয়া হয়।
IMG1
বৈঠকে ৩৫২ টি বাড়ি বানানোর চূড়ান্ত অনুমোদন দেয়া হলেও বাকিগুলোর কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু