কওমী আলেমদের প্রবল বিরোধীতার মুখে টঙ্গীর ইজতেমায় অংশ নিতে ব্যর্থ হয়ে অবশেষে শনিবার দেশে ফিরে গেছেন দিল্লির নিজামুদ্দিনের মুরুব্বি মাওলানা সা’দ কান্ধলভী।
সকালে তিনি সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। বেলা ১১টায় তার ফ্লাইট নির্ধারিত থাকলেও কুয়াশার কারণে তা কিছুটা বিলম্ব হয়। বেলা ১২টার দিকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনিসহ তার সঙ্গে নিজামুদ্দিন মারকাজ থেকে বিশ্ব ইজতেমার জন্য আসা ১০ জনের জামাতও দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে জানান বিমানবন্দর থানার ওসি নূরে আজম সিদ্দিকী।
এর আগে গত শুক্রবার কাকরাইল তাবলিগ মসজিদে মাওলানা সা’দ কান্ধলভী জুমার বয়ান দেন এবং নামাজ পড়ান। শুক্রবার রাতে তিনি জেলার জিম্মাদারদের (দায়িত্বশীল) সঙ্গে বৈঠকে বসেন। বয়ানে তিনি হযরত মুসা (আ.)-কে নিয়ে ছাড়াও তার অতীতে দেয়া বক্তব্যের জন্য ভুল স্বীকার ও ক্ষমা চান।
ইত্তেফাক/ইউবি
