গোপন তথ্যসহ সাবেক সিআইএ এজেন্ট গ্রেপ্তার

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২০:১৪
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ গুপ্তচরবৃত্তির অভিযোগে হংকং নিবাসী মার্কিন নাগরিক ও সাবেক এক সিআইএ এজেন্টকে গ্রেপ্তার করেছে। মার্র্কিন বিচার দপ্তর জানায়, গত সোমবার হংকংয়ের সিআই এর সাবেক এজেন্ট জেরি চুন শিং লিকে জেএফকে আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি নোটবুকসহ গ্রেপ্তার করা হয়। খবর এএফপি’র। 
 
ডিপার্টমেন্ট অব জাস্টিস মঙ্গলবার জানায়, যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা জেরি (৫৩) প্রথমে দেশটির সেনাবাহিনীতে এবং পরে ১৯৯৪ সালে সিআইতে কেস অফিসার হিসাবে যোগদান করেন। পরবর্তীতে জেরি ২০০৭ সালে সিআইএ ত্যাগ করে চাকুরি নিয়ে হংকংয়ে বসবাস করে আসছিলেন।
 
২০১২ সালে নিউইয়র্ক ফেডারেল কোর্টে তার বিরুদ্ধে গোপন নথি পাচারের একটি মামলা হয়। সেই মামলায় ওয়ারেন্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ প্রমাণিত হলে জেরির দশ বছরের জেল হতে পারে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু