বগুড়ার নন্দীগ্রামে ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুন্দারহাট হাইওয়ে পুলিশ।
শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দীর নেতৃত্বে সার্জেন্ট আজিজল হক সঙ্গীয় ফোর্স নিয়ে কুুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় লেগুনায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে (৩৮) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাইফুুল ইসলাম নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। কুুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরির্দশক (এসআই) কাজল কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
