ব্যাপক চাহিদায় সাড়া দিয়ে ঢাকা আইসিসিআর বৃত্তি ২০১৮-২০১৯ এর জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা এক সপ্তাহ বাড়িয়েছে ভারতীয় হাই কমিশন। আগামী ২৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনকারীরা নির্ধারিত সকল কাগজ-পত্রের স্ক্যান করা কপি দিয়ে https://a2ascholarships.iccr.gov.in এই পোর্টালে আবেদন জমা করতে পারবেন।
বিস্তারিত তথ্যের জন্য শিক্ষা শাখা, ভারতীয় হাই কমিশন, ১-৩ পার্ক রোড, বারিধারা, ঢাকা ফোন- ৫৫০৬৭৩০১-৫৫০৬৭৩০৮ এক্সটেনশন- ১০৯৬/১১১২ ই-মেইল: [email protected] এই ঠিকানায় যোগাযোগ করতে হবে।
