একটি পোষ্য কুকুরের তৎপরতায় অন্তত ৩০ জন মানুষ প্রাণে বেঁচেছে। তবে ৩০ জনের প্রাণ বাঁচালেও কুকুরটি শেষপর্যন্ত মারা যায়। এমন ঘটনা ঘটেছে ভারতে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, শুক্রবার রাতে উত্তরপ্রদেশের বান্দার একটি বাড়িতে বিধ্বংসী আগুন লেগে যায়। সেসময বাড়িতে ঘুমিয়ে ছিলেন অন্তত ৩০ জন।
বাড়িতে আগুন লাগা দেখে চিৎকার শুরু করেন ওই বাড়ির পোষ্য কুকুর। কুকুরের চিৎকারে বাড়িতে থাকা লোকজন টের পেয়ে বেড়িয়ে আসেন বাড়ি থেকে।
ওই ঘটনার প্রত্যক্ষদর্শী একজন সংবাদ সংস্থা এএনআই'কে জানান, আগুন দেখেই কুকুরটি চিৎকার শুরু করে। যা ওই বাড়িতে থাকা লোকজন এতে টের পেয়ে বেরিয়ে আসে।
তিনি আরো জানান, ওই বাড়ির লোকজনকে আগুনের হাত থেকে রক্ষা করলেও শেষরক্ষা হয়নি কুকুরটির। একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে কুকুরটির মৃত্যু হয়।
আরো পড়ুন: মুসলমান অভিবাসীদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে: অমিত শাহ
এমন ঘটনা দেশটির সামাজিক মাধ্যমে ব্যাপক শোরগোল তুলেছে। কেউ লিখেছেন, এমন কাজের পর ওই কুকুরের মৃত্যু মেনে নিতে পারছি না। আবার কেউ লিখেছেন, বর্তমানে মানুষের থেকে কুকুর বেশি বিশ্বস্ত।
ইত্তেফাক/এসআর
