মন্ট্রিয়ল একুশে বইমেলায় সেলিনা হোসেন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৫:২৯
 
আসছে ২৪ ফেব্রুয়ারি মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ বইমেলা-২০১৮। কানাডা-বাংলাদেশ সলিডারিটি আয়োজিত এই বাংলা বইমেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন খ্যাতিমান কথাশিল্পী সেলিনা হোসেন এবং বিশেষ অতিথি কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল।
 
সংগঠনের কর্ণধার শামসাদ রানা ইত্তেফাককে জানিয়েছেন, প্রবাসী এবং নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত করানোর লক্ষ্যে এই সংগঠনটি গত পাঁচ বছর ধরে একুশে বইমেলায় আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও থাকছে ছবি আঁকা ও মুখে-মুখে গল্প বলা প্রতিযোগিতা। এছাড়াও থাকছে আলোচনা অনুষ্ঠান, প্রকাশনা উৎসব, সাংস্কৃতিক পর্ব।
 
মন্ট্রিয়ালস্থ ৪১৯ সেন্ট রকে অনুষ্ঠিত দিনভর এই মেলায় মন্ট্রিয়ল, টরন্টো, অটোয়া এবং আমেরিকার নিউইয়র্ক ও ভার্জিনিয়া থেকে লেখক, প্রকাশকরা  অংশ নিবেন বলে এক  বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
 
ইত্তেফাক/এসএস