মালয়েশিয়ার সেনাপ্রধানের ফিল্ড হাসপাতাল ও ক্যাম্প পরিদর্শন

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ২২:০৭
 
মালয়েশিয়ান সেনাবাহিনী জেনারেল তান শ্রি রাজা মোহাম্মদ এফানদি বিন রাজা মোহাম্মদ নুর শনিবার বিকেলে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ও ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। পরে আশ্রিত রোহিঙ্গাদের সাথে কথা বলেন। 
 
জানা যায়, রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দেয়া জন্য ফিল্ড হাসপাতালটি কার্যক্রম শুরু হয় ২০১৭ সালে ১ ডিসেম্বর। সেনাপ্রধান হাসপাতালের বিভিন্ন সেবা কক্ষ ঘুরে দেখেন। এসময় চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকদের সাথে কথা বলেন। পরে তিনি শফিউল্লাহকাটা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ঘুরে দেখেন এবং আশ্রিত রোহিঙ্গাদের সাথে কথা বলেন।
 
তার সাথে ছিলেন ফিল্ড হাসপাতালের টিম লিডার ডা. ফাতাহুল লাহাম মোহাম্মদ, ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন বিনতে মুহাম্মদ তাইয়েব, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইউএনডিপির গুডউইল এম্বাসেডার তান শ্রি মাইকেল ইও, ছাড়াও এদেশের উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা। সেনাপ্রধান সন্ধ্যায় কক্সবাজার ত্যাগ করেন।
 
ইত্তেফাক/আরকেজি