সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য প্রতিবছর ‘সিটিজেন অব দ্য ইয়ার’ পুরস্কার দিয়ে আসছে অস্ট্রেলিয়া সরকার। এবার সেই বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক রাশেদ শ্রাবন।
গত শুক্রবার তাকে এ সম্মাননা দেয়া হয়। সিটি অব ব্যাংক টাউন ও কান্টারবুরি থেকে একমাত্র বাংলাদেশি হিসেবে রাশেদ শ্রাবনকে এবার এই সম্মাননার জন্য মনোনয়ন দেয়া হয়। তিনি বেসরকারি টিভি এনটিভির অস্ট্রেলিয়ান প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্মাননা গ্রহণ করে রাশেদ শ্রাবন বলেন, ‘আপনি কোথা থেকে এসেছেন, কোন বর্ণের সেটা বড় বিষয় নয়। আপনি একজন অস্ট্রেলিয়ান, সেটাই আপনার বড় পরিচয়।’
IMG0
রাশেদ শ্রাবনের জন্ম নোয়াখালী জেলায়। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং (আইআইইউসি) থেকে ব্যবসায় প্রশাসন বিভাগে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর রাশেদ শ্রাবন অস্ট্রেলিয়ায় আসেন। তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি থেকে মানবসম্পদ ও ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এখন তিনি মানবসম্পদ উন্নয়ন বিষয়ে পিএইচডি করছেন।
রাশেদ শ্রাবন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। এ ছাড়া তিনি অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক।
ইত্তেফাক/আনিসুর
